বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আছে সেতু , নেই সড়ক সংযোগ

news-image

অনলাইন ডেস্ক : দুই গ্রামের সংযোগ ঘটাতে বছরখানেক আগে নির্মাণ করা হয় সেতু। কিন্তু এটি শুধু অবকাঠামো হিসেবেই রয়েছে, কোনো কাজে আসছে না। কারণ সেতুটির দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। এতে দুই গ্রামের কয়েক হাজার মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ‘অকেজো‘ এই সেতুটির অবস্থান দিনাজপুরের বিরামপুর উপজেলায়।

তবে আমন ধান কাটা শেষ হলে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী।

জানা গেছে, উপজেলার জোতবানী ও শৈলান গ্রামের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ১০ মাস আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে প্রায় ২৪ লাখ ৫৪ হাজার ৯২৪ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। দুই গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হলেও সড়ক নির্মাণ করা হয়নি। ফলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু সেতুটি। সেতুর একপাশ গ্রামের সঙ্গে সংযুক্ত, তবে অন্যপাশে বড়সর ডোবা রয়েছে।

স্থানীয়রা জানান, সংযোগ সড়ক না থাকায় এক গ্রামের মানুষ অন্য গ্রামে যেতে পারছেন না। বিকল্প পথ হিসেবে জমির আইল দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় তাদের আরও বেশি ভোগান্তি পোহাতে হয়। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে পাঁচ কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হয়। এ অবস্থায় সড়ক নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

আজ রোববার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী জানান, সড়কের জন্য সেখানে সরকারি জায়গা রয়েছে। এলাকাবাসীর জোরালো দাবির কারণে সেখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু নির্মাণ কাজ গত বছরের নভেম্বর-ডিসেম্বরে শেষ হয়েছে। ধান চাষ আর বর্ষার কারণে সংযোগ সড়কটির নির্মাণ কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে এবারের আমনের মৌসুম শেষ হলেই সড়কের কাজ শুরু করা হবে।

জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, সামনে ইউপি নির্বাচনে বিজয়ী হতে পারলে তিনি ওই রাস্তা বানানো চেষ্টা করবেন। কাটলা ইউপির চেয়ারম্যান নাজির হোসেনও একই কথা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক