,

আফিফকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেলেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট লেভেল ওয়ান ভেঙে জরিমানা গুণতে হচ্ছে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির। বাংলাদেশি ব্যাটার আফিফ হোসেন ধ্রুবের দিকে বল ছুঁড়ে মারায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডেমিরেট পয়েন্ট যুক্ত করে দিয়েছে আইসিসি।আজ রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংস্থাটি।

আইসিসির লেভেল ১ এর কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেছেন আফ্রিদি। এই ধারায় পাকিস্তানি পেসারকে সর্বনিম্ন সাজা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার সঙ্গে আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে।

ফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর এবং থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আর চতুর্থ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত অভিযোগ গঠন করেন। পরে আফ্রিদি তার অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন পড়েনি।

ঘটনার সূত্রপাত ইনিংসের তৃতীয় ওভারে। আগের দুই ওভারে ওপেনারদের হারিয়ে বিপাকে বাংলাদেশ। চার নম্বরে খেলতে নামা আফিফ হোসেন এসেই আফ্রিদির প্রথম বলে হাঁকিয়েছেন ছক্কা। সেটা আর কার ভালো লাগে! শাহিনেরও নিশ্চয়ই লাগেনি। আফিফ তার দ্বিতীয় বলে ড্রাইভ খেলেন। বল যায় শাহিন শাহর হাতে। বল পেয়েই আফিফের দিকে সেটি ছুঁড়ে মারেন শাহিন শাহ। আঘাত করে আফিফের পায়ের অরক্ষিত অংশে।

পরে দেখা গেছে, পপিং ক্রিজের ভেতরেই ছিলেন আফিফ। রান নেওয়ার কোনো চেষ্টাও করেননি তিনি। অনেকটা অকারণেই আফিফের দিকে বল ছুঁড়ে মেরেছেন পাকিস্তানি পেসার।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস