,

অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার হলেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেপ্তার করা হয় তাকে।

সায়নী ঘোষের বিরুদ্ধে অভিযোগ, গাড়ি চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছিলেন তিনি। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, রাজনৈতিক নির্দেশেই এই গ্রেপ্তার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, ভোটের প্রচার শেষে ফেরার পথে চৌমুহনীতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার উদ্দেশে সায়নী ‘খেলা হবে’ স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটূক্তি করে মন্তব্যও করেন। পাশাপাশি তার গাড়ি একজনকে চাপা দেয় বলেও অভিযোগ ওঠে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর রাতেই সায়নীকে গ্রেপ্তারের জন্য পুলিশ যায় পোলো হোটেলে। সেখানেই ছিলেন সায়নীসহ তৃণমূল নেতৃত্ব। কিন্তু রাতে পুলিশের কাছে আইনি নোটিশ দাবি করেন তৃণমূল নেতারা। সায়নীকে থানায় নিয়ে যেতে বাধা দেন কুণাল ঘোষ।

আজ রোববার সকালে আগরতলা পূর্ব থানায় নিজেই যান সায়নী। তার সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব। থানায় সারা দিন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর পর বিকেলে আগরতলা পূর্ব থানার পুলিশ সায়নী ঘোষকে গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড