,

স্বামীকে জীবন্ত কবর দিলেন স্ত্রী!

news-image

অনলাইন ডেস্ক : নাগরাজ ছিলেন স্বঘোষিত গণক। হঠাৎ একদিন স্ত্রীর কাছে দাবি করে বসলেন, তাকে যদি জীবন্ত কবর দেওয়া হয় তবে তিনি অমরত্ব লাভ করবেন। স্বামীর কথা মতো স্ত্রী লক্ষ্মী তাকে বসা অবস্থায় জীবন্ত কবর দেন। ঘটনার এক সপ্তাহ পরে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এ ঘটনা।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নাগরাজ তামিলনাড়ুর করুণানিধি নগরের বাসিন্দা। সৃষ্টি কর্তার সঙ্গে কথা বলেছেন বলে দাবি করতেন তিনি। আরও দাবি করতেন, তিনি দৈব আশীর্বাদ পেয়েছেন। এরপর নিজের বাড়ির উঠানে একটি মন্দির বানান। ভবিষ্যত জানতে লোকজনকে সেখানে আমন্ত্রণ জানান নাগরাজ।

গত ১৬ নভেম্বর বুকে ব্যথা অনুভব করেন নাগরাজ। তিনি স্ত্রীকে ডেকে বলেন, জীবিত থাকা অবস্থাতেই তাকে যেন সমাধিস্থ করা হয়। পরের দিন ঘরের পেছনে মাটি খুঁড়ে তাকে জীবন্ত কবর দেন স্ত্রী।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ঘটনার এক সপ্তাহ পর গত শুক্রবার কর্মস্থল থেকে বাড়ি ফেরেন নাগরাজের মেয়ে থামি ঝারাসি। পেশায় যিনি একজন প্রযুক্তিবিদ। বাড়িতে ফিরে বাবাকে দেখতে না পেয়ে তার কথা জিজ্ঞেস করেন। এসময় জানতে পারেন তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। থামি স্থানীয় পেরাম বক্কম থানায় অভিযোগ জানালে পুলিশ নাগরাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পেরাম বক্কম থানা পুলিশ জানিয়েছে, সমাধিস্থ করার সময় নাগরাজ জীবিত ছিলেন নাকি মারা গিয়েছিলেন তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য