,

যারা পাকিস্তানের পতাকা উড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের সমর্থন শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিষয়টি দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, পাকিস্তান দলকে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিতে এনেছেন, আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

মোজাম্মেল হক বলেন, যদি কেউ করে থাকেন, তবে এটা দুর্ভাগ্যজনক। একটা দলকে যে কেউ সমর্থন করতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য দলকে সমর্থন করা, একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভনীয় নয়। নিঃসন্দেহে কারও কাছেই এটি শোভনীয় মনে হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা।

এর আগে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গত শুক্রবার ঘটে বিস্ময়কর ঘটনা। এদিন গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের হাতেও পাকিস্তানের পতাকা দেখা যায়।

শুধু তাই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের আউট হলে বা পাকিস্তানের কোনো ক্রিকেটার ছক্কা মারলে দর্শকদের উল্লাস দেখে বুঝার উপায় ছিল না যে, এটা বাংলাদেশের নাকি অন্য কোনো দেশের মাঠ। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমসহ সব মাধ্যমেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য