,

নোয়াখালীতে কাদের মির্জার ৪ অনুসারী গ্রেপ্তার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হামলায় অভিযুক্ত আবদুল কাইয়ুমসহ মেয়র কাদের মির্জার চার অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চরহাজারী পাঁচ নম্বর ওয়ার্ডের মো. নুরনবীর ছেলে আবদুল কাইয়ুম (৩৩), চরকাঁকড়া তিন নম্বর ওয়ার্ডের মো. হোসেন আহম্মেদের ছেলে মো. রাকিব (২১), বসুরহাট পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের বিজয় কুমার দাসের ছেলে শুভ কুমার দাস (২০) ও আট নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে মো. আবদুল হাই (৪৩)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল কাইয়ুমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি এবং কাদের মির্জার অনুসারী।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর