,

মানিলন্ডারিং মামলায় লোকমান-আরমানের বিচার শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : মানিলন্ডারিং আইনে করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়া এবং বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী এনামুল হক আরমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলায় উল্লেখ অপর আসামি হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও
যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদ।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহবুবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় লোকমান হোসেন ভূঁইয়ার মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূইয়ার নামে ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করে অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে পাচারের সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান করে লোকমান হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো, মাদকব্যবসা পরিচালনার সত্যতা মিলেছে।

অবৈধভাবে উপার্জিত অর্থ নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, নামে-বেনামে অন্য প্রতিষ্ঠানে রূপান্তর ও হস্তান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্ত শেষে লোকমানসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য