,

বিএনপি জান-মাল বিনষ্টের চেষ্টা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না দিলে দলটির আন্দোলনের হুমকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা যদি জান-মাল বিনষ্টের চেষ্টা করেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘বিএনপি দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে। তারা রাজনৈতিক দল, কর্মসূচি দিতে পারেন। যদি মানুষের জান-মাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত থাকবে।’

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি দিতে আবেদন জানায় পাঁচটি দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পাঁচ দলের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা যদি ওই জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন বা জান-মাল বিনষ্টের প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আমি আবারও বলছি, তারা বৈধভাবে যে কোনো ডেমোনেস্ট্রেশন করতে পারেন, সেখানে আমাদের পক্ষ থেকে কোনো কিছু বলার নেই।’

পাঁচটি দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের আবেদনটি ছিল যে, খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন, তিনি একদম জীবনের শেষপ্রান্তে রয়েছেন। কাজেই তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া যায় কি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের একটি আবেদন এখানে নিয়ে এসেছেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য