,

মিরপুরে শ্যালকের গুলিতে দুলাভাই নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ফারুক হোসেন মোল্লা নামে এক ব্যক্তি শ্যলকের গুলিতে নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ঘটনার পর শ্যালক অশ্রুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে ফারুককে তার শ্যালক অশ্রু গুলি করে। পরে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি তোফায়েল আহমেদ বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া নিহতের অন্য স্বজনদের কাছ থেকেও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার নামে লাইসেন্স করা হয়েছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর (অশ্রুর মা) নামে সেটা ইস্যু করা হয়।’

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন তুহিন জানান, ফারুক ঘরজামাই ছিলেন। ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী কলেজ মর্গে রাখা হয়েছে।

পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে অশ্রুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য