,

নোনাজলের কাব্য’ মুক্তি পাচ্ছে ২৬ নভেম্বর

news-image

‘বিনোদন ডেস্ক : আগামী শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে নতুন বাংলা সিনেমা ‘নোনাজলের কাব্য’। এর আগে ২৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সিনেমাটির টাইটেল স্পনসর হিসেবে থাকছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘ফ্রেশ’।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের চিত্রনাট্য ও নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া ও তাসনোভা তামান্না। এর সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার গল্পে আবর্তিত সিনেমাটির শুটিং হয়েছে পটুয়াখালীতে। ছবিটি ইতোমধ্যেই লন্ডন, বুসান ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে।

২৬ নভেম্বর থেকে ‘নোনাজলের কাব্য’ একযোগে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিনে (চট্টগ্রাম) সবার জন্য প্রদর্শিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য