,

দুধ না দেওয়ায় থানায় মহিষ

news-image

নিউজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে দুধ না দেওয়ায় নিজ খামারের মহিষ নিয়ে থানায় হাজির হয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন একজন কৃষক। তার অভিযোগÑ পশুটিকে জাদুটোনা করা হয়েছে বলে সন্দেহ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নয়াগাঁও

গ্রামের ওই কৃষক থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইছেন।

বাবু লাল যাতব (৪৫) নামে ওই ব্যক্তি গত ১৩ নভেম্বর একটি অভিযোগ করেছেন। এতে বলা হয়, কয়েক দিন ধরে তার মহিষটি দুধ দিচ্ছে না। মহিষটিকে জাদুটোনা করা হতে পারে বলে তাকে (কৃষক) বলেছেন কয়েকজন গ্রামবাসী। অভিযোগের চার ঘণ্টা পর ওই কৃষক মহিষটিকে নিয়ে থানায় এসে পুলিশের সহায়তা চান।

ডেপুটি পুলিশ সুপার বলেন, খবরটি শুনে মহিষের চিকিৎসায় পশুচিকিৎসক দিয়ে সহায়তা করতে তিনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর দিন সকাল থেকে আবার মহিষটি দুধ দিতে শুরু করেছে। এতে খুশি হয়ে কৃষক থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য