,

প্রিন্সেস দিবা হয়ে ফিরলেন নাদিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : দীপ্ত টিভির জনপ্রিয় ধারবাহিক ‘বকুলপুর’। এ ধারাবাহিকটি করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিলো। পরিস্থিতি অনুকূলে আসায় আবারো এর নির্মাণ কাজ শুরু হয়েছে। এবার আরও অনেক চমক নিয়ে পর্দায় আসতে চলেছে নাটকটি।

এবার নাম দেয়া হয়েছে ‘বকুলপুর রিটার্নস’। এর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘প্রিন্সেস দিবা’। চরিত্রটিতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। একই চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে ধারাবাহিকে আাবারো অভিনয় করছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘‘বকুলপুর’ ধারাবাহিকটি অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলো। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দর্শক খুব মিস করছিলেন। যেখানে গিয়েছি, নাটকটির জন্য দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি। সবাই জিজ্ঞেস করতেন এই নাটকটি আবার প্রচারে আসবে কী না নতুন করে।

অবশেষে দর্শকের সেই কৌতুহল শেষ হচ্ছে। আশা করছি ‘বকুলপুর রিটার্নস’ও জনপ্রিয়তা পাবে।’

এদিকে নাদিয়া আহমেদ আগামী ২৫ নভেম্বর রাজধানীতে একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন।

এছাড়াও নাদিয়া ‘অন্দর মহল’ নামক নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। নাদিয়া অভিনীত সাম্প্রতিক সময়ের অন্যান্য ধারাবাহিক নাটকগুলো হচ্ছে ‘কর্পোরেট ভালোবাসা’, ‘বউ বিরোধ’ ও ‘পদ্মলোচন’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য