বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পরই নাম পাল্টাবেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ডিসেম্বরে বিয়ে করছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরার বিলাসবহুল রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা। টাইগার থ্রি ছবি মুক্তির আগে এ অভিনেত্রী যদি সাত পাকে বাঁধা পড়েনম তাহলে ছবির প্রোমোশান-ট্রেলার থেকে সবকিছুতেই নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ রাখতে পারেন তিনি।

দিওয়ালির দিনই ভিকি এবং ক্যাটরিনা বাগদান সেরেছেন। বলিউড পরিচালক কবির খানের বাড়িতেই বসেছিল এনগেজমেন্টের আসর। ওই অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।

৭-৯ ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি এবং ক্যাটের, যা বর্তমানে একটি বিলাসবহুল রিসোর্ট। ৪৮ বেডরুমের এ রিসোর্ট বলিউডের ‘বিগ ফ্যাট ওয়েডিং’ এর জন্য আদর্শ।

অন্যদিকে, বিয়ের পর থাকার জন্য নতুন ফ্লাটও কিনেছেন ভিকি-ক্যাট। বিয়ের পর ক্যাটরিনাকে নিয়ে এখানেই সংসার পাততে চলেছেন ভিকি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল