,

টাইগারদের হারিয়েও খুশি হতে পারছেন না বাবর

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেমিফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে ঢাকা সফরের আনুষ্ঠানিকতা সারল পাকিস্তান।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় টাইগারদের ৪ উইকেটে হারায় পাকিস্তান। ম্যাচ জয়ের পরও অখুশি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

খেলা শেষে বাবর বলেন, মিরপুরের এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। আমাদের মিডল অর্ডার ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। ফখর জামান, খুশদিল শাহ এবং মোহাম্মদ নওয়াজ দুর্দান্ত খেলেছে।

তিনি আরও বলেন, আমরা আরও আগে বাংলাদেশ দলকে গুটিয়ে দিতে পারতাম, কিন্তু ১৫-২০ রান বেশি দেওয়া হয়ে গেছে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে মাত্র ৪০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ ১০ ওভারে স্কোর বোর্ডে ৮৭ রান তুলে টাইগাররা।

১২৮ রানের টার্গেট তাড়া করতে মেনে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। পঞ্চম উইকেটে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে ৫০ বলে ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ফখর জামান। তাদের বিদায়ের পর শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে জয় উপহার দেন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস