,

দ্বিতীয় ম্যাচেও ভারতের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ভারতের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জিতে নেয় রোহিত শর্মার ভারত। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে নেয় রোহিত শর্মারা।

আজ রাঁচিতে অনুষ্ঠিত হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। মার্টিন গাপটিল করেন ৩১ রান। গ্লেন ফিলিপস করেন সর্বোচ্চ ৩৪ এবং ড্যারিল মিচেল করেন ৩১ রান। মার্ক চাপম্যানের ব্যাট থেকে আসে ২১ রান।

ভারতীয় বোলার হার্শাল প্যাটেল নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন।

জবাব দিতে নেমে ম্যাচ জয়ের মূল কাজটা করে দেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। দু’জনের ব্যাটেই গড়ে ওঠে ১১৭ রানের জুটি। ৪৯ বলে ৬৫ রান করেন লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।

তবে, কিউই বোলারদের ওপর নির্দয় ছিলেন রোহিত শর্মা। ৩৬ বলে ৫৫ রান করেন তিনি। ৫টি ছক্কার মার মারেন তিনি। বাউন্ডারি মারেন ১টি। সুর্যকুমার যাদব ১ রান করে আউট হন। শেষ দিকে বেঙ্কটেশ আয়ার এবং রিশাভ পান্ত অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।দু’জনই অপরাজিত ছিলেন সমান ১২ রান করে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস