,

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রুবেল

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে সবশেষ খেলেছিলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। এরপর নামা হয়নি ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। এমনকি শেষ দিকে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকেও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

আর এখন বাদই পড়ে গেছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে। স্বাভাবিকভাবেই হতাশা জেঁকে বসার কথা রুবেলের। পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

রুবেলের সময়টাই চলছে বেশ খারাপ। দল থেকে জায়গা হারানোর পর শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এ তারকা পেসারকে।

তার সহধর্মিনী দোলা হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে (হাসপাতালে) ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন… মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।’

জানা গেছে, ইনফেকশনজনিত কারণে বুধবার রাতে হাসপাতালে নেওয়া হয় রুবেলকে। তবে তার অবস্থা এখন ভালোর দিকে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর