,

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, কোথায় এবং কখন দেখা যাবে?

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ শুক্রবার। তবে পূর্ণগ্রাস নয়, আংশিক হবে এই গ্রহণ। চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়বে। এই চন্দ্রগ্রহণের ১৫ দিন পর ৪ ডিসেম্বর সূর্যগ্রহণ হবে বলে তথ্য দিয়েছে সিক্স সাউথ ফ্লোরিডা নিউজ।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা বেজে ৩৪ মিনিট থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ। শেষ হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।

উত্তর-পূর্ব ভারত থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতে মূলত অরুণাচল প্রদেশ ও আসাম থেকে দেখা যাবে গ্রহণ। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশে এই গ্রহণ দেখার সম্ভাবনা নেই।

চন্দ্রগ্রহণ কখন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, পূর্ণিমার দিনে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখনই চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়।

অন্যদিকে পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও পুরোপুরি এক সরলরেখায় থাকে না, তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে পুরো চাঁদটা নয়, চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়।

জানা গেছে, শেষবার ১৪৪০ সালে এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। ফের দেখা যাবে ২০২১-এর ১৯ নভেম্বর। এরপর ৬৪৮ বছর পর দেখা যাবে এই ধরনের চন্দ্রগ্রহণ। সালটা হবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য