,

‘ভারতে দিনে নারী পূজা আর রাতে গণধর্ষণ’ মন্তব্যে বিপাকে বীর

news-image

অনলাইন ডেস্ক : একই ভারতের দুই রূপের কথা শুনিয়ে বিজেপিসহ অনেক ভারতীয়র রোষানলে পড়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস। ওয়াশিংটনের মঞ্চে নিজের একটি শোয়ে বীরের শ্লেষাত্মক মন্তব্যে ফুটে উঠেছে দেশের নারীদের প্রতি দু’মুখো ব্যবহারের ছবি।

বীরের ওই চাঁচাছোলা কটাক্ষ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আক্রমণাত্বক মন্তব্য ধেয়ে এসেছে তার দিকে। এমনকি দেশকে অপমান করার অভিযোগে দিল্লির তিলক মার্গ থানায় বীরের বিরুদ্ধে এফআইআর-ও করেছে বিজেপি। আবার দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বীরকে।

আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়াস’ নামে তার নিজের শোয়ে বীরের মন্তব্য ছিল, ‘আমি এমন ভারতের বাসিন্দা, যেখানে আমরা দিনে নারীদের দেবী রূপে পূজা করি এবং রাতে তাদেরই গণধর্ষণ করি।’ শুধু তা-ই নয়, করোনার বিরুদ্ধে লড়াই, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন, ধর্ষণের মামলাসহ একাধিক সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি ওই শোয়ে।

সেই শো এর একটি ভিডিও ইউটিউবে শেয়ার করতেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বীরের বিরুদ্ধে থানায় গিয়েছেন দিল্লি বিজেপি-র মুখপাত্র আদিত্য ঝা। অভিযোগ পত্রের সঙ্গে বীরের বিরুদ্ধে টুইটে আদিত্য লিখেছেন, ‘অন্য দেশে গিয়ে আমাদের জাতিকে কেউ অপমান করবে, তা বরদাস্ত করা হবে না।’ সমালোচনায় সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বীরের উদ্দেশে টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘আপনি যখনই ভারতীয় পুরুষদের গণধর্ষণকারী বলে তুলে ধরছেন, তখনই বিদেশে তার উৎসাহ দেওয়া হচ্ছে। এ ধরনের মন্তব্যের জন্য আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, বীরের শোয়ে রাজনীতি, ধর্ম, ক্রীড়ার মতো বহু ক্ষেত্রেই এ দেশের দ্বিচারিতার ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। বীরের সাহসী মনোভাবের তারিফ করেছেন তারা। তবে সামলোচনার মুখে পড়ে মুখ খুলেছেন স্বয়ং বীর।

তিনি লিখেছেন, এই শোতে ভারতের দ্বিচারিতা নিয়ে শ্লেষাত্মক ছবি তুলে ধরা হয়েছে। ভারতে দুই দিকই রয়েছে, ঠিক যেমনটা অন্য দেশেও থাকে। একটা অন্ধকার, অন্যটা আলোর দিক। একটা ভালো, অন্যটা মন্দ যে ভাবে সব কিছুর মধ্যে লুকিয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য