,

আবারও ঢাকায় এলেন কৌশানী

news-image

বিনোদন প্রতিবেদক :প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সিনেমার নাম ‘পিয়া রে’। এর শুটিংয়ে অংশ নিতে গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এবার শেষ লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এলেন কৌশানী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘বিকাল ৩টার বিমানে কলকাতা থেকে ঢাকায় রওনা হয়েছে কৌশানী। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি চাঁদপুর যাবে। আর আগামীকাল থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। আশা করি, টানা কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে সিনেমার ক্যামেরা ক্লোজ করতে পারব।’

সেলিম আরও জানান, এর পরপরই সাজেকে যাবেন কৌশানী। সেখানে গানের দৃশ্য ধারণ হবে।

পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও অভিনয় করছেন এতে।

এর আগে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য