,

পাকিস্তান সিরিজে সামর্থ্যের প্রমাণ দিতে চান মাহমুদউল্লাহ

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরে নতুন ব্যস্ততায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসরে এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। শক্তিশালী পাকিস্তানকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টাইগার অধিনায়কের মতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগও। আজ বৃৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘উইকেট ভালোই মনে হলো। আমি আশা করি, এটা ভালো উইকেট হবে। হ্যাঁ এটা অবশ্যই বিশ্বকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ এই সিরিজে ভালো ক্রিকেট খেলা এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য ভালো একটা সুযোগ।’

আগামীকাল শুক্রবার দুপুর ২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচও একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, শহীদুল ইসলাম, আকবর আলী ও ইয়াসির আলী রাব্বি। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব।

প্রায় নতুন দল নিয়ে কী ভাবছেন অধিনায়ক মাহমুদউল্লাহ? তিনি বলেন, ‘এটা ঠিক যে এটা খুবই নতুন একটা দল। দেখুন অভিজ্ঞতা সবসময় সাহায্য করে। যেহেতু সাকিব নেই, মুশফিক নেই, সিদ্ধান্ত গ্রহণে অস্বস্তি অবশ্য ওরকম কখনো বোধ করি না। অবশ্য ওরা থাকলে ওদের পরামর্শ সবসময়ই কাজে আসে এবং ওদের সঙ্গে সব শেয়ার করতে পারি এবং ওরাও ওদের মতামতগুলো শেয়ার করে। বাট ওই জিনিসটা নিয়ে আমার মনে হয় না চিন্তা করে লাভ আছে, আমার যতটুকু নলেজ আছে ওইটুকই।’

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর