,

রেজা কিবরিয়াদের ওপর হামলা পূর্ব-পরিকল্পিত: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রেজা কিবরিয়া ও নুরুল হক নুরদের ওপর হামলা পূর্ব-পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

‘আজ টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণফোরামের সাবেক নেতা ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আজকের এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আজ সন্তোষে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় হামলাকারী দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে।

মির্জা ফখরুল বলেন, আজ টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিস্থলে আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীরা ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালালো তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকান্ডেরই একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রুপে আত্মপ্রকাশ করেছে।

বিএনপি মহাসচিব আওয়ামী সন্ত্রাসীদের আজকের এই কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের হামলায় ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য