,

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নায়ক নাঈম

news-image

বিনোদন প্রতিবেদক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। তারপর ডাক্তারের পরামর্শে গত ৬ নভেম্বর রাতে নাইমের বাইপাস সার্জারি করা হয়।

প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন চিত্রনায়ক নাঈম।

বিষয়টি জানিয়েছেন নাঈমের স্ত্রী চিত্রনায়িকা শাবনাজ। ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে নাইম সুস্থভাবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই কঠিন সময়ে আমাদের সহযোগিতা ও সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এছাড়া শাবনাজ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

চিত্রনায়ক নাঈম ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের।

বর্তমানে তিনি বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান। অভিনয় থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম সেখানে পৈতৃক কৃষিজমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত। নাঈম স্যার নবাব সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য