বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় দমবন্ধ হয়ে মারা গেলো ১০ জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা থেকে ১০ জনকে মৃত এবং ৯৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। ছোট নৌকায় অতিরিক্ত ভিড়ের কারণে ওই ১০ জন দমবন্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে সংস্থাটি।

এমএসএফ জানায়, তাদের স্বেচ্ছাসেবকরা আকাশপথে নজরদারি করার সময় লিবিয়া সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি বিপৎসংকেত পান। তাতে সাড়া দিয়ে এগিয়ে যায় উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস। উদ্ধারকারীরা একটি কাঠের নৌকার তলায় ১০ জনের মরদেহ খুঁজে পান।

এই মৃত্যু এড়ানো যেতো উল্লেখ করে এমএসএফ টুইটারে বলেছে, এসব ব্যক্তি ১৩ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর দমবন্ধ হয়ে মারা যান। ২০২১ সালে এসে আমরা এটি কীভাবে মেনে নিতে পারি?

চলতি বছর বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্তত ৫৯ হাজার আশ্রয়প্রার্থী ইতালি উপকূলে পৌঁছেছেন, যা গত বছরের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি। একই সময়ে ভয়ংকর এই রুট পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২৩৬ জন।

এমএসএফ জানিয়েছে, তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টসে বর্তমানে নারী-শিশুসহ ১৮৬ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন, যাদের মধ্যে সর্বকনিষ্ঠ শিশুটির বয়স মাত্র ১০ মাস। বিপদগ্রস্ত এসব লোককে দ্রুত তীরে নামতে দেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে