,

ফেরি পারের অপেক্ষায় শত শত যানবাহন

news-image

রাজবাড়ি প্রতিনিধি : দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। বাংলাবাজার-শিমুলিয়া রুটে গাড়ির অতিরিক্ত চাপসহ ফেরি স্বল্পতা ও ঘাট সংকটের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বুধবার (১৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সারি। দাঁড়িয়ে থাকা এসব যানবাহনের মধ্যে নৈশ কোচও রয়েছে।

যানজট কমানোর জন্য ঘাটের সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে তিন শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাককে আটকে রাখা হয়েছে। দুই-তিন দিনেও ফেরিতে উঠতে পারছে না এসব ট্রাক। এ কারণে ট্রাক ড্রাইভার ও হেলপারদের ভোগান্তির শেষ নেই।

ফেরি পারের অপেক্ষায় থাকা এক ট্রাকচালক জানান, দুই দিন ধরে এখানে আটকে আছি। আশপাশে খাবার হোটেল, গোসল ও টয়লেটের ব্যবস্থা নেই। গোসল ও টয়লেট ব্যাবহার করতে ৫০ টাকা করে লাগে। পুলিশ মাইকিং করে অন্য রুট ব্যবহার করতে বলছে কিন্তু এখন তা সম্ভব নয়। সব মিলিয়ে আমরা মহাবিপদে পড়েছি।

যানজট নিয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি চলছে। চারটি বড় ফেরি ডকইয়ার্ডে রয়েছে। ফেরি স্বল্পতার পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপও এই রুটে পড়েছে। এ কারণে দৌলতদিয়া এ যানজট সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য