শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ১১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ২ হাজার বেড়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫১ লাখ ২৯ হাজার ২২৫ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৮৪ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৮ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ১৮৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৬ হাজার ২২৯ জন মারা গেছেন।

এদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৮১৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ৪৫ হাজার ৯১২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৩৭ জনের।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ২৯৯ জন। এছাড়া একই সময়ে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ২১৪ জন।

আর ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯১৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৫২৪ জনের।

প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৮৫২ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৪ জন, তুরস্কে ২২৭ জন, ইউক্রেনে ৮৩৮ জন এবং পোল্যান্ডে ২৮২ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু