,

ভারতরে অভশিপ্ত গ্রাম ! ৪০০ বছরে জন্মায়নি একটি শশিুও

news-image

ভারতের মধ্য প্রদেশে আছে এমনই একটি গ্রাম, যেখানে গত ৪০০ বছরের মধ্যে একটি শিশুও জন্মায়নি। শঙ্ক শ্যাম জি নামের এই গ্রামের অধিবাসীদের বিশ্বাস, গ্রামটি অভিশপ্ত। স্বয়ং ঈশ্বর এই গ্রামের নারীদের অভিশাপ দিয়েছেন বলেই দাবি তাদের। তাই গ্রামের পরম্পরা মেনে গত ৪০০ বছরে কোনো শিশুকেই এই গ্রামের মাটিতে জন্মাতে দেয়া হয়নি। খবর এনডিটিভির।

মূলত, গ্রামের নারীরা সন্তান ধারণ করতে পারলেও সেই শিশুকে কোনো হাসপাতালে বা বাড়িতে ভুমিষ্ঠ করতে পারেন না তারা। প্রচলিত নিয়ম হলো, শিশু জন্মের আগে প্রসূতি মাকে পার করতে হবে গ্রামের সীমানা। গ্রামের বাইরে একটি বিশেষ ঘরও তৈরি আছে। সেখানে গর্ভবতী মায়েদের প্রসবকালীন এবং পরবর্তী সমস্ত সেবা-শুশ্রুষার ব্যবস্থা আছে।

বিগত ৪০০ বছর ধরে এই একই পরম্পরা মেনে আসছেন এই গ্রামের অধিবাসীরা। তাদের দাবি, এর আগে বেশ কয়েকজন এই রীতির বিরুদ্ধে গিয়ে গ্রামেই সন্তান প্রসব করেন। তবে প্রতি ক্ষেত্রেই হয় মৃত শিশু ভুমিষ্ঠ হয়েছে, নতুবা প্রসবের সময়ই করুণ মৃত্যু হয়েছে মায়ের।

গ্রামবাসীদের দাবি, এই গ্রামের ওপর অভিশাপ আছে স্বয়ং ঈশ্বরের। এ নিয়ে একটি ঘটনাও প্রচলিত আছে। শোনা যায়, ১৬ শতাব্দির দিকে এই গ্রামে একটি মন্দির নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণাধীন সেই মন্দিরের পাশেই একদিন এক গৃহিনী গম ভাঙছিলেন। আর সেই শব্দে বিরক্ত হয়ে ঈশ্বর অভিশাপ দেন, এই গ্রামের মাটিতে কোনো নারীই সন্তান জন্মদান করতে পারবে না। এরপর থেকেই চলে আসছে এই প্রচলন।

স্থানীয়রা জানান, এই গ্রামে একটি হাসপাতাল থাকলেও সেখানে অন্যান্য রোগের চিকিৎসার জন্য যান গ্রামবাসীরা। তবে সন্তান জন্মদানের কাজ হয় গ্রামের বাইরেই।

এদিকে, গ্রামের নারীদের ওপর অভিশাপ থাকলেও পুরুষরা পেয়েছেন আশির্বাদ। স্থানীয়দের দাবি, এই গ্রামে কোনো পুরুষ কখনও নেশায় আসক্ত হন না। এমনকি কোনো মাংসও খান না তারা। আর এই অভ্যাসের প্রচলনও প্রায় ৪০০ বছরের পুরনো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য