,

শ্রীলংকার কাছে হেরে বিদায় বাংলাদেশের

news-image

বিশেষ সংবাদদাতা : খেলা তখন গড়িয়েছে ৯০ তম মিনিটে। ম্যাচের স্কোর বাংলাদেশ-১ : শ্রীলংকা-১। এই স্কোরে ম্যাচ শেষ হলেই শ্রীলংকার চারজাতি টুর্নামেন্টের ফাইনালে উঠবে বাংলাদেশ। কিন্তু সমতা ধরে রাখতে পারেনি তপু বর্মনরা। শেষ মুহূর্তে লংকানদের পেনাল্টি গোলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

শ্রীলংকা ২-১ গোলে ম্যাচ জিতে উঠে যায় নিজেদের আয়োজিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চারজাতি টুর্নামেন্টের ফাইনালে।

বিকেলে মালদ্বীপের বিপক্ষে ড্র করে ফাইনাল মঞ্চে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল সিসেলস। শেষ পর্যন্ত আফ্রিকার দলটি ফাইনালে পেলো স্বাগতিকদের। শ্রীলংকা প্রথমার্ধে এগিয়েছিল ১-০ গোলে। এরপর বাংলাদেশ পেনাল্টি পেলেও বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তপু বর্মন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় জুয়েল রানা গোল করে সমতা এনে ফাইনালের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন দলকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

কলম্বোর মাঠটি ছিল কাদায় ভরপুর। খেলা শুরুর আগে বালু দেওয়ায় আরও ভারী হয়েছিল মাঠ। যে মাঠে স্বাভাবিক ফুটবল খেলা দুষ্কর। তারপরও পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরে সম্ভাবনার সামনে দাঁড়িয়েও পারলো না শ্রীলংকাকে হারাতে।

এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম হার। সিসেলসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে সম্ভাবনা তৈরি করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রয়োজনীয় ম্যাচে র্যাংকিংয়ে পিছিয়ে থাকা শ্রীলংকাকে আটকে রাখতে পারলো না মারিও লেমোসের দল।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর