,

বিনা প্রয়োজনে ঢাবিতে অবস্থান নয় : প্রক্টর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিনা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা যেন অবস্থান করতে না পারেন সেজন্য গত রোববার রাত থেকে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাস অনেক ছোট। বহিরাগতদের অনুরোধ করছি, প্রয়োজন ছাড়া কেউ যেন ক্যাম্পাসে অবস্থান না করেন।’

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বজায় রাখতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান গোলাম রব্বানী। তিনি বলেন, ‘কারো প্রয়োজন থাকলে একাধিকবার ক্যাম্পাসে আসতে পারবেন।’

এ ছাড়া ঢাবি ক্যাম্পাস মাদকমুক্ত রাখতেও অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রক্টর। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য