সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গ্রিজ ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকার মালামাল জব্দ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর নগরীতে নিয়মাবলীর বাহিরে গিয়ে গ্রিজ উৎপাদনের অভিযোগে ‘গ্রিজ কর্নার’ নামক একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ অভিযানের পরিচালনায় ছিলেন মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ তিন লাখ টাকার মালামাল জব্দ করে।এর আগে সোমবার বিকালে তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ সাজাপুরে অবস্থিত ‘হাবিবা গ্রিজ কর্নার’ নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ‘হাবিবা গ্রিজ কর্নার’ নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেসময় কারখানাটি পরিবেশের ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র দেখাতে পারেনি। গ্রিজ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা ছিল না। হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিলো না। এছাড়াও নকল মোড়কে গ্রিজ তৈরি করে বাজারে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফসানা পারভীনের উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষন অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানের মালিক হোসনে আরা বেগমকে ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। একই সাথে প্রায় ৩ লাখ টাকার মালামাল জব্দ ও ধংসসহ সকল ত্রুটি সংশোধন করে ফ্যাক্টরিটির কার্যক্রম পরিচালনা করার আদেশ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস