,

রংপুরে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের টিকাদান শুরু

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের টিকা গ্রহনের রেজিস্ট্রেশনকৃত এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরাই এই কর্মসূচির মধ্যে থেকে টিকা গ্রহণ করতে পারবে।সোমবার সকাল ৮ টা থেকে রংপুুুর নগরীর স্টেশন ক্লাব কেন্দ্রে দশ দিনব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপ পরিচালক মো.আক্তারুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজসহ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর ও জেলা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উচ্চ মাধ্যমিক বিভাগীয় শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশ দিনব্যাপী এই কর্মসূচিতে বিভাগের আট জেলার প্রায় এক লাখ ২৫ হাজার শিক্ষার্থী তাদের জন্মনিবন্ধন কার্ড নিয়ে এসে টিকা গ্রহন করতে পারবে। এসব শিক্ষার্থীকে ১৫ নভেম্বর থেকে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে করোনার টিকা দেয়া হবে।

এছাড়াও বিভাগের আট জেলায় ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য পর্যায় উপজেলা পর্যায়ে টিকার কেন্দ্র খুলে টিকাদান কর্মসূচি চলবে বলেও জানানো হয়।এদিকে রংপুর স্টেশন ক্লাব কেন্দ্রে সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিড় করতে দেখা যায়। অনেক উৎসাহ নিয়ে টিকা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধরে তাদের অপেক্ষা করতে দেখা গেছে। টিকা নিতে আসা এসব শিক্ষার্থীরা টিকা গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন ।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, সোমবার থেকে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিভাগের আট জেলার শিক্ষার্থীদের রংপুর নগরীর স্টেশন ক্লাবের একটি বুথে ফাইজারের এ টিকা দেয়া হচ্ছে। দুই একদিনের মধ্যে উপজেলা পর্যায়েও টিকাদানের বুথ বসিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে টিকা দেয়া হবে।

বর্তমানে টিকা নিতে আসা এসব শিক্ষার্থীকে পূর্বের নিবন্ধন ছাড়াই জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি গ্রহণ করে তাৎক্ষণিক টিকা নিবন্ধনের মাধ্যমে টিকা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য