,

খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে নিতে ফের সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার গত বৃহস্পতিবার এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন।

আজ সোমবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তার ছোট ভাই শামীম এস্কান্দার অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চম আবেদন।’

গত শনিবার অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এর আগে ১২ অক্টোবর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়া কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেয়।

গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। এ পরীক্ষার পর তার চিকিৎসকেরা জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের অধীনে তাকে চিকিৎসা দেওয়া হয়।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য