,

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণ, আরও ১ জনের মৃত্যু

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ঝুমা রানী নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়াল।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসক জানান, ঝুমা রানীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে ছয়জন দগ্ধ রোগী শেখ হাসিনা বার্নে এসেছিলেন। তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। দুই নারী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ঝুমা রানীর মৃত্যু হয়েছে। মরদেহ বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পূর্ব শিয়াচর এলাকায় একটি পাঁচ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মায়া রানী এবং পরে ঢাকায় নেয়ার পথে মঙ্গলি রানী নামে আরেকজন মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য