,

আইওআরএ’র সদস্যপদ পায়নি মিয়ানমার

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ না করার কারণে সব ধরনের যোগ্যতা থাকার পরও ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্যপদ পায়নি মিয়ানমার।

এমনটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওআরএ’র ২১তম মন্ত্রীপর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার (১৪ নভেম্বর) তিনি এ তথ্য জানান।

খোরশেদ আলম বলেন, আইওআরএ’র সদস্যপদের জন্য মিয়ানমার আবেদন করেছিল। পদ পেতে সব ধরনের শর্তও পূরণ করে দেশটি। কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ না করায় মিয়ানমারকে এই জোটের সদস্যপদ দেয়া হয়নি।

দক্ষিণ আফ্রিকা বিরোধীতা করেছে উল্লেখ করে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব বলেন, ‘মিয়ানমারের সদস্যপদ নিয়ে বিরোধিতা করে দক্ষিণ আফ্রিকা বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ব্যর্থ। কাজেই মিয়ানমারকে সদস্যপদ দেয়া যাবে না।’

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিনদিনব্যাপী সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। শুরুর দুদিন ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর হবে মন্ত্রীপর্যায়ের বৈঠক।

এবারের সম্মেলনে ১২ মন্ত্রীসহ ৮২ কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। যারা আসতে পারছেন না, তাদের ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে। ২৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য