,

নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলে নিজের বোনকে হত্যার দায়ে রিপন মোল্যা নামে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রিপন মোল্যা ও নিহত ফাতেমা নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ মোল্যা’র (মকু) সন্তান ।

মামলার বিবরনে জানা যায়, ২০১৯ সালের ২৫ নভেম্বর বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের নালিয়া নদীর ঘাটে কাপড় পরিষ্কার করার সময় আসামি রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা দিয়ে ফাতেমাকে পানিতে ফেলে দেয়। পরে তাকে পানিতে চুবিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্য করে। হত্যার পর লাশ পানির নিচে কাঁদায় পুতে রাখে। হত্যার ঘটনাটি আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা দেখতে পায়। বিকেলে ফাতেমাকে খোঁজাখুজির এক পর্যায়ে রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে পুলিশ আসামি রিপন মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় তাদের বাবা মোকছেদ ওরফে মকু মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য