,

বিএনপির দেড় মাসের কর্মসূচি শুরু আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানির দাম ও যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে মানুষকে জাগিয়ে তুলতে দেড় মাসব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। গত বৃহস্পতিবার দলের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়। আজ সোমবার লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করবে দলটি।

ইউনিয়ন থেকে জেলা, মহানগর ও রাজধানীতে প্রাথমিক পর্যায়ে ছয় কোটি লিফলেট বিতরণ করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। একই ইস্যুতে আরও কর্মসূচির চিন্তা করছে দলটি। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার নিজেদের লোকজনের পকেট ভারি, ব্যবসা বৃদ্ধি, বাড়তি মুনাফার জন্য কেরোসিন, ডিজেল, এলপি গ্যাসের দাম বাড়িয়েছে। এসবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে। মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আগে থেকে হিমশিম অবস্থায় ছিল। সাধারণ মানুষের ওপর এ নির্যাতন আরও বাড়িয়ে দেওয়া হলো। সরকারের এসব গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির কর্মসূচি চলছে। আরও কর্মসূচি দেওয়া হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত মাস থেকে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, জনসম্পৃক্ত এসব কর্মসূচির মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ভূমিকা, সক্ষমতা ও সাংগঠনিক শক্তিসহ নানা দিক বিচার করতে চান দলটির নীতিনির্ধারকরা।

আজ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৫ দিন লিফলেট বিতরণ করবে বিএনপি। ২৪ নভেম্বর থেকে তিন দিন যুবদল, ২৬ নভেম্বর থেকে তিন দিন কৃষক দল, ২৯ নভেম্বর থেকে তিন দিন স্বেচ্ছাসেবক দল, ৩ ডিসেম্বর থেকে তিন দিন ছাত্রদল, ৫ ডিসেম্বর থেকে তিন দিন মুক্তিযোদ্ধা দল, ৮ ডিসেম্বর থেকে তিন দিন ওলামা দল, ১১ ডিসেম্বর থেকে তিন দিন মৎস্যজীবী দল, ১৭ ডিসেম্বর থেকে তিন দিন জাসাস, ২০ ডিসেম্বর থেকে তিন দিন তাঁতী দল, ২৩ ডিসেম্বর থেকে তিন দিন মহিলা দল ও ২৬ ডিসেম্বর থেকে তিন দিন শ্রমিক দল সারাদেশে লিফলেট বিতরণ করবে। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে সরকারবিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড