,

পাথরঘাটায় ৭টি হরিণের চামড়াসহ মাংস উদ্ধার

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় ১০ কেজি হরিণের মাংস ও সাতটি হরিণের চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা স্টেশন কোস্ট গার্ড। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার একটি খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাকারবারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাথরঘাটার দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি খালের পাড় থেকে সাতটি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

ঘটনার সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত হরিণের মাংস ও চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য