,

ছয় মাসে পুলিশসহ ৪০০ জনের ধর্ষণের শিকার কিশোরী

news-image

অনলাইন ডেস্ক : ১৬ বছরের এক কিশোরীকে ছয় মাস ধরে ৪০০ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। এর আগে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছেও যৌন নির্যাতনের শিকার হয় কিশোরীটি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর আগে কিশোরীর মা মারা যান। প্রায় আট মাস আগে তার বিয়ে দিয়ে দেন বাবা। স্বামীর ঘরে গিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয় কিশোরীটি। পরে সে শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাবার সঙ্গে থাকতে শুরু করে। স্বামী ফিরিয়ে না নিলে আম্বাজোগাই বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি শুরু করে সে। সেখানেই তার ওপর যৌন নির্যাতনের এই ঘটনা ঘটে।

শিশুকল্যাণ কমিটির লোকজনের সামনে ভুক্তভোগী কিশোরী বলেছে, ‘বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছি আমি। আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে কয়েকবার গেছি আমি। পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমি একজন পুলিশের কাছেও নির্যাতনের শিকার হয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য