সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে পরীক্ষা দিলেন মা, সন্তানকে মাতৃস্নেহে দেড় ঘণ্টা আগলে রাখেন উপজেলা চেয়ারম্যান

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা সদ্য প্রসূত সন্তানকে নিয়ে দাখিল পরীক্ষা দিতে আসেন মা। কিন্তু ঘটে বিপত্তি। কিছুতেই সন্তানের কান্না থামাতে পারছেন না কিশোরী মা। এ দৃশ্য দেখে এগিয়ে এলেন কেন্দ্র সচিব ও রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। দেড় ঘণ্টা শিশুটিকে কোলে নিয়ে মাতৃস্নেহে আগলে রাখেন তিনি।

রোববার রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নাছিমা জামান ববি ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব। এছাড়াও তিনি রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।ওই পরীক্ষার্থী মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদরাসার ছাত্রী।

পরে তিনি শিশুটি কোলে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন নাছিমা জামান ববি। সেখানে তিনি লিখেন ‘এক ছাত্রী মাত্র ৩৫ দিনের বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশোনায় তারহ আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে।’মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে। দোয়া ও শুভকামনায় ভাসতে থাকেন তিনি। নানা রকম অনুভূতি ব্যক্ত করছেন নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস