,

তাহলে পিএসজি ছাড়ছেন? এমবাপ্পের মন্তব্যে ফের জল্পনা

news-image

অনলাইন ডেস্ক : গত গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাও পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাবে নাম লেখাতে উদ্‌গ্রীব ছিলেন বলেই খবর প্রকাশ হয়। কিন্তু শেষ পর্যন্ত পিএসজি তাকে ছাড়েনি। তবে সম্প্রতি এমবাপ্পের এক মন্তব্যে ফের তার পিএসজি ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

বিশ্বকাপ বাছাইয়ে শনিবার কাজাখস্তানের বিপক্ষে ফ্রান্সের ৮-০ গোলে জয়ে একাই চার গোল করেন এমবাপ্পে। ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে করা প্রশ্নে হাসিমুখে উত্তর দেন এমবাপ্পে।

টিএনটি স্পোর্টসকে বলেন, ‘আমি (পিএসজি) পাঁচটি অসাধারণ বছর কাটিয়েছি। আমি প্রতি মুহূর্ত ঠিকভাবে কাজে লাগিয়েছি এবং আমি এটা চালিয়ে যেতে চাই।’

যোগ করেন, ‘এখন অনেক ব্যাপার আছে, বড় চ্যালেঞ্জে এবং আমি ইতিমধ্যে সেসব নিয়ে কথা বলেছি।’

এরপর এমবাপ্পেকে সরাসরি জিজ্ঞেস করা হয় অদূর ভবিষ্যতেও তাকে পিএসজিতে দেখা যাবে কিনা এ প্রসঙ্গে। এমবাপ্পে বলেন, ‘আমি এখানে আছি, এখনো এখানে আছি এবং এই মৌসুমের জন্য থাকব।’

এমবাপ্পের শেষ কথাটাই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনায় জ্বালানি যোগ করেছে। তার কথায় পরিষ্কার, তিনি এই মৌসুম পর্যন্তই পিএসজিতে থাকতে ইচ্ছুক। এরপর তাহলে কোথায় যাচ্ছেন এমবাপ্পে?

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর