,

পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। কিন্তু আঙ্গুলের ব্যথা ও ফোলা একেবারে সেরে ওঠেনি। কয়েকদিন ধরে স্পিন বলে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। কিন্তু যখন পেস বোলিংয়ে অনুশীলন করতে গিয়ে বাধে বিপত্তি। সেই ব্যথার কারণ খুঁজতে এক্স-রে করতে গিয়ে আসে নতুন দুঃসংবাদ। তার আঙুলে ধরা পড়ল নতুন চিড়। তাতেই দীর্ঘ সময়ের জন্য আবারও ছিটকে গেলেন বাঁহাতি এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তা আগেই জানিয়েছিলেন তামিম। তবে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। কিন্তু নতুন করে আঙ্গুলে চিড় ধরা পড়ায় পুরো সিরিজেই খেলা হচ্ছে না দেশসেরা এই ওপেনারের। তামিমের না খেলার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ডের নির্ভরযোগ্য সূত্র বলছে, পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তামিমের।

তামিমের এক্স-রে রিপোর্ট নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের বক্তব্য জানতে বেশ কয়েকবার কল করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে গণমাধ্যমকে নিজের নতুন ইনজুরির কথা জানিয়েছেন তামিম। তাতেই বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের আগে তার ফিট হওয়ার সম্ভাবনা একদমই নেই।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর