,

বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

news-image

সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে বিয়ের আশ্বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. ইসমাইল। মামলার আরেক আসামি ইসমাইলের আপন ছোট ভাই মো. রিপন। তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রিপনের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে গত শুক্রবার রাতে রিপন মেয়েটিকে ফোন করে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বাড়ির লোকজন এসে রিপনকে আটক করেন। রাতেই খবর পেয়ে রিপনের বড় ভাই ইসমাইল এসে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে যান। পরে গতকাল শনিবার সকালে ইসমাইল বিয়ের বিষয়টি অস্বীকার করে রিপনকে অন্যত্র সরিয়ে দেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মেয়েটির পরিবারকে হুমকি দেন।

পরে গতকাল রাতে কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।

কিশোরীর মা বলেন, রিপন ও তার ভাই ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য