,

দেশের জনগণ শঙ্কার মধ্যে বাস করছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের জনগণ এখন ভয় ও শঙ্কার মধ্যে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ডিবি পরিচয়ে সাদা পোশাকে স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নেওয়া ও তার সন্ধান না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হচ্ছে। সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনা বর্তমান নিষ্ঠুর সরকারের চলমান নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ারই বর্ধিত-প্রকাশ।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘আজিজুর রহমান মুসাব্বিরকে আইনশৃঙ্খলা বাহিনীই আটক করে নিয়ে গেছে।’ তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবারসহ বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানান মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পাশাপাশি গুম করার যে মনুষ্যত্বহীন সংস্কৃতি চালু রেখেছে, তার মূল লক্ষ্যই হচ্ছে দেশের জনগণকে এক ভয়ানক কর্তৃত্ববাদী শাসনের শৃঙ্খলে আবদ্ধ করা। দেশে বিরাজ করছে এক শ্বাসরুদ্ধকর অবস্থা।’

মির্জা ফখরুল বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী জনগণের সঙ্গে হিটলারের গেষ্টাপো বাহিনীর মতো আচরণ করছে। আদিম হিংস্রতায় দেশ থেকে গণতন্ত্র ও বাকস্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতাকে উচ্ছেদ করা হয়েছে। দেশের জনগণ এখন ভয় ও শঙ্কার মধ্যে বসবাস করছে। দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে দেশব্যাপী এক মরণঘাতি কর্মসূচি বাস্তবায়ন করছে তারা।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য