,

ক্যাটরিনার বিয়েতে দাওয়াত পাননি সালমান!

news-image

বিনোদন ডেস্ক : বছরের শেষ মাসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশালের সঙ্গে দীর্ঘ প্রেমের পরিণতি পাচ্ছে অবশেষে। তাদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই হৈচৈ পড়ে গিয়েছে বলি পাড়ায়।

ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই।

মুখ না খুললেও এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে তাদের বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছে বিয়ের লোকজন। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে দুই তারকার।

‘ভিক্যাট’-এর এই বিশেষ দিনের সাক্ষী থাকবেন বেশ কয়েকজন বলিউড তারকারা। স্বভাবতই আলোচনা চলছে, কারা কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়? ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

তবে তালিকায় পাওয়া যায়নি ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের