সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

news-image

গাইবান্ধা প্রতিনিধি : দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে জয়ী ইউপি সদস্য আব্দুর রউফ মাস্টারকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, তার নাম আরিফ মিয়া। উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে কখন এবং কোন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি জানা যায়নি। বিকেলে রংপুর র‍্যাব ক্যাম্পে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তার আরিফের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তার আরিফ মিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন তিনি।

আব্দুর রউফ মাস্টার দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আব্দুর রউফ গোবিন্দপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশি রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় একই গ্রামের এক যুবক লোহার রড দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। আব্দুর রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যান ওই যুবক। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনার পর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আব্দুর রউফের কর্মী-সমর্থক ও উত্তেজিত জনতা আরিফ মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কয়েক দফায় লক্ষ্মীপুর বাজারসহ আশপাশে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রামবাসী।

হত্যাকাণ্ডের পরদিন শনিবার রাতে সদর থানায় একটি মামলা করা হয়। নিহতের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরিফ মিয়াকে প্রধান ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদার রহমান।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস