,

জলপাইগুড়িতে হাতির তাণ্ডব, ১৪৪ ধারা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জলপাইগুড়িতে করোনা হাসপাতালের কাছে দুটি হাতি ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। হাতি দেখতে সাধারণ মানুষের ভিড় ঠেকাতে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার ভোরে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে করলা নদী ধরে দু’টি হাতি চলে আসে জলপাইগুড়ি শহরে। তারা আশ্রয় নেয় জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের বয়েজ হোস্টেলের পিছনের একটি ঝোপে। বনকর্মীরা ভোরবেলা থেকে হাতি দু’টিকে তাড়িয়ে আবার বনে ফেরানোর চেষ্টা করছেন। এ দিকে শহরের একেবারে মাঝামাঝি অবস্থান করার কারণে, বেলা বাড়লেই হাতি দেখতে ভিড় করতে পারেন সাধারণ মানুষ, এই আশঙ্কায় শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারির কথা জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু।

সকাল ৯টা দিকে হাতি দু’টি জলপাইগুড়ির করোনা হাসপাতালের কাছাকাছি চলে আসে। এলিফ্যান্ট স্কোয়াড ও ঘুমপাড়ানি বন্দুক-সহ দলকে প্রস্তুত রাখা হয়েছে। বনকর্মীরা চেষ্টা করছেন, যত দ্রুত সম্ভব দলছুট হাতি দু’টিকে বনে ফিরিয়ে দেয়ার। সূত্র-আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য