,

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা বশির আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

শনিবার রাতে বারদোনা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বশির আহমদকে আমাদের কাছে হস্তান্তর করে র‌্যাব।

বশির আহমদ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় বশিরসহ ১০ আসামিকে ফাঁসির আদেশ দেন এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নেজাম উদ্দিন, আবু মোহাম্মদ জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, তারেক, জিল্লুর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন রফিক, ফোরক আহমদ, জসিম উদ্দিন ও বশির আহমেদ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আইয়ুব, হারুন, ইদ্রিস পিতা চাঁনমিয়া, ইদ্রিস পিতা ইব্রাহিম ও মোরশেদ আলম।

উল্লেখ্য, আমজাদ হোসেন সাতকানিয়া উপজেলার ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত ১২টার দিকে মীর্জাখীল দরবার শরীফের ওরশ চলাকালীন সময়ে দরবার শরীফের উত্তর গেইট সংলগ্ন নাছিরের চায়ের দোকানে সন্ত্রাসীরা চতুর্দিক থেকে ঘিরে ধরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরদিন ৪ অক্টোবর নিহত চেয়ারম্যানের স্ত্রী সৈয়দা রোশনা আকতার বাদী হয়ে ২০ জন আসামির নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য