,

নেশার টাকার জন্য তিন সন্তানকে বিষপানের অভিযোগ, একজনের মৃত্যু

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নেশার টাকা না পেয়ে তিন শিশু সন্তানকে বিষপান করানোর অভিযোগ বাবা আলম শেখের বিরুদ্ধে।

রোববার সকাল ৮টার দিকে তিন শিশু সন্তানের মধ্যে হোসেন শেখ (৩) নামে এক শিশু ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনাটি ঘটেছে জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। এ ঘটনায় ঘাতক বাবা আলম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্প‌তিবার (১১ নভেম্বর) সকালে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা আলম শেখ তিন শিশুপুত্রকে জোর করে বিষপান করায়। বাকী দুই শিশু সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

শিশুদের মা সীমা বেগম জানান, তার স্বামী আলম শেখ মাদকাশক্ত। গত বৃহস্পতিবার নেশার টাকা চাইলে না দেয়ায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

পরে তিন সন্তানকে জোর করে বিষপান করায়। আমার এক সন্তান মারা গেছে। অন্য দুই সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে। আমি আলম শেখের ফাঁসি চাই। যাতে আর কোন বাবা যেন তার সন্তানদের সাথে এমন কাজ করতে সাহস না পায়।

মুকসুদপুর থানর ওসি আবু বকর মিয়া জানান, মাদকাসক্ত আলম শেখ নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে তিন সন্তানকে বিষপান করায়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার শিশুদের বাবা আলম শেখকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলা করা হবে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য