,

এসএসসির প্রশ্নফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নিয়ে গ্রেফতার একাধিক

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুটি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুটি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।

এদিকে আজ সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, একটি চক্র পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব রটানোর চেষ্টায় আছে। এ গুজব রটনাকারীদের বিরুদ্ধে মাদক দমনের মতো ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য