,

ফাইনাল ম্যাচ টাই হলে যা হবে

news-image

স্পোর্টস ডেস্ক : এর আগে আইসিসি ইভেন্টের ফাইনালে অদ্ভুতুড়ে নিয়মের কারণে টাই হওয়া ম্যাচে শিরোপা হাতছাড়া করার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে কম বাউন্ডারি মারার কারণে শিরোপা হাতছাড়া হয় কেন উইলিয়ামসনের দলের।

এরপরই বিতর্কিত সেই নিয়মে পরিবর্তন আনে আইসিসি। আজ কোনোভাবে যদি নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ টাই হয়ে যায়, তবে নতুন সেই নিয়ম দেখা যাবে। ম্যাচ টাইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম হলো, যদি ২০ ওভার খেলার পর দুই দলের ফলাফল অমীমাংসিত থাকে তবে ম্যাচ গড়াবে আগের মতোই সুপার ওভারে।

সেই সুপার ওভারেও যদি টাই হয় তবে খেলা যাবে পরবর্তী সুপার ওভারে। সেখানেও যদি কোনো ফল না আসে তখন খেলা গড়াবে আরেকটি সুপার ওভারে। এভাবে যতক্ষণ না ম্যাচের ফল বের হবে, ততক্ষণ অবিরতভাবে সুপার ওভার চলতেই থাকবে।

অপর দিকে ফাইনাল ম্যাচে আবহাওয়াজনিত কারণে যদি খেলা মাঠে না গড়ায় তবে তার জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আবার কোনো কারণে যদি দুই দল কমপক্ষে ১০ ওভার ব্যাটিং করতে না পারে, সেক্ষেত্রে খেলা যেখান শেষ হয়েছিল পরের দিন ঠিক সেখান থেকেই শুরু করা হবে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর