,

প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : দীপু মনি

news-image

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে বা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারাদেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ একটি চক্র পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে মাদক দমনের মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মহামারির বাধা কাটিয়ে আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয় দিয়ে এই পরীক্ষা শুরু হয়। দেশের ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষা দিচ্ছে। মহামারি পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা হয়েছে।

এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষা দিচ্ছে। এ ছাড়া ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভকেশনাল পরীক্ষায় বসছে। ২০২০ সালের তুলনায় এ বছর এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বা ৮ দশমিক ৭৬ শতাংশ।

এবার এসএসসিতে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) নম্বর দেওয়া হবে।

সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষার সময় দেড় ঘণ্টা। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে দুইটির উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে ২৫টির মধ্যে ১২টির উত্তর। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে তিনটি এবং এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য